🔘যৌন বিষয়ক যে তথ্যগুলো সম্পর্কে আমরা যা ভুল জানি‼️
(যারা এসব বিষয় নিয়ে বেশি দুশ্চিন্তা করেন পোস্টটি তাদের জন্য দেওয়া হলো)
🔴 পেনিস/লিঙ্গের প্রান্তভাগ মোটা নিম্নভাগ তুলনামূলক চিকন... কি করি?
— এটা কোনো সমস্যা / রোগ না... এটার লিঙ্গের স্বাভাবিক গঠন...টেনশন/দুশ্চিন্তার কারণ নেই!
🟡অন্ডকোষ একটা একটু বড় আরেকটা কিঞ্চিৎ ছোট... কোনো সমস্যা হবে কি?
— না ভাই... এগুলার সাইজ হালকা বড়-ছোটই থাকে... অতিরিক্ত বড়-ছোট হয়ে যাওয়াটা সমস্যা কারণ অনেক রোগের সাথে এটা রিলেটেড হয় তখন!
🔵 স্বপ্নদোষ হচ্ছে... কি করা উচিত?
— “স্বপ্নদোষ” কোনো দোষই না... এটির মাধ্যমে ছেলেদের বয়ঃসন্ধিকালের সূত্রপাত ঘটে... তাদের জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া... মেয়েদের পিরিয়ড / মাসিক যেমন স্বাভাবিক, ছেলেদের স্বপ্নদোষও তেমন স্বাভাবিক... মাসে ৬/৮ বার হলেও সমস্যা নাই... ১০ বারের বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন!
🟢 আমার লিঙ্গ ছোট, বিয়ে করতে পারব তো?
— খুব কমন একটা প্রশ্ন... নিজের স্ত্রীর জৈবিক চাহিদা প্রদানের ক্ষেত্রে আপনার লিঙ্গ উত্তেজনার সময় ৩.৫ ইঞ্চির উপরে থাকলেই চলবে... কারণ মেয়েদের যোনির দৈর্ঘ্যই ৩.৫ ইঞ্চি বা ৯ সেন্টিমিটার! কার্যকারিতা ঠিক থাকলে সাইজ ম্যাটার না ভাই!
⚫লিঙ্গ বড় করার কোন মালিশ/ওষুধ/ক্রিম/মেশিন আছে কি?
— নাই ভাই নাই...!!! বাজারে যত মালিশ/ওষুধ/ক্রিম/মেশিন আছে সব ভুয়া... এর সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নাই... যৌনাঙ্গের গ্রোথ পুরোটাই হরমোনাল পরিবর্তনের কারণে হয়... যার টেস্টিস বা অন্ডকোষ থেকে যে মাত্রায় টেস্টোস্টেরণ হরমোন তৈরী হবে সে অনুযায়ী যৌনাঙ্গ বৃদ্ধি পাবে... জেনেটিক্যাল বিষয়ও কিছুটা ডিপেন্ডেবল এখানে!
🟣আমার বীর্য পাতলা , আমি কি বাবা হতে পারবো?
— সিমেন বা বীর্য পাতলা বা ঘন হওয়ার সাথে বাবা হওয়ার কোন সম্পর্ক নাই... চোখে যেটা দেখছেন সেটা কে বীর্য বলে শুক্রাণু না! বীর্যের মধ্যে শুক্রাণু খালি চোখে দেখা যায় না... "সিমেন এনালাইসিস" পরীক্ষার মাধ্যমে জানতে হয় কি পরিমান শুক্রাণু রয়েছে, শুক্রাণুর গুনগত মান, শুক্রাণু কতটুকু সচল আছে... এসবকিছুর উপর নির্ভর করে আপনি বাবা হতে পারবেন কিনা! “বীর্য পাতলা” এটা কোন রোগও না। এর সাথে যৌন দুর্বলতারও কোন সম্পর্ক নাই...!!
শুধুমাত্র নিজের কথা চিন্তা করলেও হবে না.. পার্টনার এর কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে!
🟠 অন্ডকোষ ঝুলে গেছে... কোনো সমস্যা হবে কি?
— অন্ডকোষ এর কাজ কি ভাই!! আপনার টেস্টোস্টেরণ হরমোন তৈরী করা আর শুক্রাণু তৈরী করা... শুক্রাণু তৈরীর তাপমাত্রা মেইনটেইন করার জন্যই সৃষ্টিকর্তা এই দুটো টেস্টিস বা অন্ডকোষ কে একটা থলির মধ্যে আবদ্ধ করে দেহের বাহিরে থাকার ব্যবস্থা করে দিয়েছেন যাতে গরমকালে ঝুলে থেকে বা শীতকালে শরীরের সাথে লেগে থেকে শুক্রাণু তৈরীর প্রক্রিয়া মেইনটেইন করতে পারে! এর চেয়ে সহজভাবে আর বুঝানো পসিবল না!
⚪ মাঝেমধ্যে অতিরিক্ত যৌন উত্তেজনা আসে ভাই... কি করা উচিত?
— বয়ঃসন্ধিকালে যৌন উত্তেজনা আসা স্বাভাবিক ব্যাপার... ছেলেদের যৌন উত্তেজনা সবচেয়ে বেশি আসে কারণ টেস্টোস্টেরণ হরমোনের কার্যকারিতা এক্ষেত্রে এক্টিভলি কাজ করে... নিজেকে কন্ট্রোল করতে শিখুন... প্রত্যেক মানুষকে তার বিবাহ পরবর্তী সময়ে জৈবিক চাহিদা পূরণ করার জন্য সৃষ্টিকর্তা এমন ব্যবস্থা করে দিয়েছেন!
🟤 পেনিসের উপরে রগ ভেসে আছে... দুশ্চিন্তায় পড়লাম ভাই!! কি করতে পারি?
— আপনারা যেটা কে "রগ" বলেন মেডিকেলের ভাষায় একে বলা হয় "শিরা / ভেইন"... দেহের প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা শিরা বিদ্যমান... এগুলা সবসময়ই স্কিনের নিচেই থাকে.. তাই রক্ত চলাচলের সময় দেখা যায়... ঐ রগ ভেসে থাকলেও কোনো সমস্যা নাই! আপনার বিবাহিত জীবনে কোনো প্রভাব ফেলবে না এগুলা!
ধন্যবাদ Health Care Tips পেইজে সময় দেওয়ার জন্য! মানসিকভাবে বিপর্যস্ত না হয়ে দুশ্চিন্তামুক্ত থাকুন!
কেউ খারাপভাবে নিয়ে থাকলে দুঃখিত... কিন্তু আপনারা বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করেন দেখে পোস্ট করলাম!🙃
