📌প্রতিটা স্বামীর জানা দরকার মা হয়ে ওঠা কি❗❗
আচ্ছা একটা মেয়েকে মা হওয়ার জন্য ঠিক কি কি বিসর্জন দিতে হয় জানেন তো?
একটা মেয়ে তার সৌন্দর্য, তার ফিটনেস, তার সুন্দর মেঘ কালো চুল, তার ঘুম, কখনো কখনো তার পেট ভরে খাওয়াটাও হয় না। কতদিন যে সে তৃপ্তি নিয়ে খেতে পারে না শুধুমাত্র সেই জানে, কিন্তু এতকিছুর পরেও সে খুশি থাকে তার মাথায় এগুলো আসেই না যে সে আর আগের মতো সুন্দর নেই, তার চেহারায় গ্লো নেই, সে ফিট থাকে না তার সব চিন্তা জুড়েই শুধু তাঁর সন্তান 😊সন্তান কি খাবে, কি নিবে, কি করবে, কখন ঘুমাবে সব কিছু। তার পরেও তার সংসার টাও তাকেই সামলাতে হয়, এতসব করার পরেও সে অভিযোগ রাখে না❗❗
সে বেশ খুশি থাকে কিন্ত কোন একটা মানুষ যদি দিনশেষে বলে তুমি আর সুন্দর নেই, তুমি আার ফিট নেই, তোমাকে আর আগের মতো ভালো লাগে না, তার মনের অবস্থা টা কেমন হতে পারে বুঝেন⁉️
সে কি কখনো আপনাকে এগুলো বলেছে? আপনার ৩০+ বয়সেও কি আপনি একই রকম সুন্দর আছেন? নিজের দিক টা কি কখনও ভেবেছেন?
একটা মেয়ে সংসারের এক টাকা বাঁচানোর জন্য যে মেয়ে একসময় একহাজার টাকার ক্রিম ব্যাবহার করতো সেটা ৫০-৬০ টাকায় নামিয়ে আনে আর আপনার যে মেয়েকে দেখে সুন্দরী মনে হয় গিয়ে দেখুন সে হয়তো এখন কোনো আদরের ঘরের দুলালী নাহলে কোনো বিত্তশালী এর বৌ কিংবা মধ্যবিত্ত ঘরের বৌ এর মতো তাকে হাজার টা ইচছা বিসর্জন দিতে হয় না 🙂
বাবা হওয়ার স্বাদ বা বাবা ডাকটা শুনাতে যে মানুষ টা এতো কষ্ট করে দিন শেষে তাকে সাহস দিন, ভালোবাসা আদরে আগলে রাখুন সে হয়তো এর থেকে বেশি কিছু চায় না তার শরীরের যত্ন আপনি নিন তাকে সুন্দর রাখার ভালো রাখার দায়িত্ব আপনার ❕
রাতে এসে খোঁজ নিয়ে দেখুন তার শরীর ঠিক আছে কি না? একটু মাথায় হাত বুলিয়ে কি গল্প শুনিয়ে ঘুম পাড়ালে সকালে হয়তো খুব একটা দেরি হবে না আপনার অফিসের ❗
মনে রাখবেন সংসার টা আপনারও সেটাকে সুখী করতে আপনার দিনশেষে সামান্য যত্ন ছোট কয়েকটা সুন্দর কথাই যথেষ্ট আপনার যত্ন আর ভালোবাসায় আরেকজনের সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য অনুপ্রেরণা সে সারাদিনের শক্তি খুঁজে পায় ❤️
ভালোবাসার মানুষটির খুঁত না ধরে তাকে বুঝান যে আপনার দেখা পৃথিবীর সবথেকে সুন্দর নারীটা আপনার সন্তানের মা🥰
আমার তো মনে হয় আমি যাকে ভালোবাসি তার থেকে সুন্দর কোন মানুষ আমি পৃথিবীতে দেখি না🤗
একজন স্ত্রী মানসিক ভাবে সুস্থ থাকার জন্য স্বামীর মুখের মিষ্টি কথাই যথেষ্ট ❤️
(সংগৃহীত)
