রসুন খাওয়ার নিয়ম, কিভাবে এবং কতটা খাবেনঃ


 রসুন খাওয়ার নিয়ম, কিভাবে এবং কতটা খাবেনঃ


আপনার যৌন স্বাস্থ্য সবল রাখতে বা যৌন সমস্যা সমাধান করতে রসুন অনেক গুরুত্বপূর্ন ভুমিকা রাখে। তবে প্রতিটা জিনিসের নিয়ম মেনে খেলে উপকার বেশি পাওয়া যায়। কিভাবে খাবেন রসুনঃ-


১) সকালে খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন চিবিয়ে খেতে পারেন। অথবা মুড়ি বা রুটির সঙ্গে মিশিয়েও খেতে পারেন। কাঁচা খেতে অস্বস্তি হলেও কাঁচা চিবিয়ে খেলে ভালো ফল পাওয়া যায়।


২) কাঁচা খেতে বিরক্ত লাগলে বা বমি বমি আসলে এতে এক চামচ মধু দিয়ে খেতে পারেন। এভাবে খেলে রসুনের ঝাঁঝালো ভাব বেশি থাকে না ফলে খেতে সহজ হবে।


৩) প্রতিদিন দু-কোয়া রসুন খাঁটি গাওয়া দেশি ঘি-এ ভেজে মাখন মাখিয়ে খেতে পারেন। তবে খাওয়ার শেষে একটু দুধ খাওয়া উচিৎ। এতে ভাল ফল পাওয়া যাবে।


৪) কাঁচা আমলকির রস দু চামচ নিয়ে তার সাথে এক বা দুই কোয়া রসুন বাটা খাওয়া যায়। এতেস্ত্রী-পুরুষ উভয়ের যৌবন দীর্ঘস্থায়ি হয়।


মোট কথা হলো প্রতিদিন আপনি ১, ২ বা ৩ কোয়া রসুন খাওয়ার অভ্যাস করুন আপনার যৌনজীবনকে স্থায়ী এবং সুন্দর করার জন্য।


সেক্স ক্ষমতা বাড়াতে পেঁয়াজ এবং রসুনের ভুমিকাঃ


অনেকেই আমরা কাঁচা পেঁয়াজ বা রসুন খেতে পছন্দ করি না। তবে আপনি হয়তো জানেন না এই পেঁয়াজ আর রসুন যৌন অক্ষমতা দূর করতে পারে এবং যৌন স্বাস্থ্য ভালো রাখে। যৌন ইচ্ছা বাড়ে। তাই অপছন্দ হলেও পেঁয়াজ এবং রসুন খাওয়ার অভ্যাস করুন।


রসুনের অপকারিতা বা রসুন খাওয়ার ব্যপারে কিছু সতর্কতা


রসুন খাওয়ার যেমন উপকারিতাও আছে তেমনি আছে কিছু সমস্যাও। তবে উপকারিতার হিসাব করলে অপকারিতার পরিমান খুবেই সামান্য। তবুও রসুনের অপকারিতা জেনে নিন।


১) প্রতিদিন খাবারের সাথে বা খালিপেটে কাঁচা রসুন ২/৩ কোয়ার বেশি খাওয়া উচিত না।


২) রসুন খাওয়ার ফলে মুখ থেকে দুর্গন্ধের সমস্যা হতে পারে এবং বমি বমি ভাব দেখা যায়।


৩) যদি কেউ কাঁচা রসুন খায়, তাহলে তার অম্বল এবং বুকজ্বালা ও হতে পারে।


৪) যদি কারো কোনো অস্ত্রোপচার হতে চলেছে, তাহলে তার আগে রসুন সেবন করবেন না।


৫) রসুন অ্যালার্জির কারণ হতে পারে। তাই রসুন খাওয়ার আগে আপনার এলার্জি আছে কি না টা জেনে নেবেন।


৬) অতিরিক্ত রসুন রক্তের জমাট বাঁধায় বাধা প্রদান করে ফলে রক্তপাত বন্ধ হতে চায় না।

Previous Post Next Post