যৌনমিলনের সময় ব্যথা হলে সতর্ক হওয়া প্রয়োজন, কারণ এটি ডিসপারেউনিয়ার লক্ষণ হতে পারে। প্রথমবার সহবাসে যোনিদ্বারে হালকা ব্যথা হওয়া স্বাভাবিক হলেও, দীর্ঘদিন এমন ব্যথা থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
ডিসপারেউনিয়া নারীদের পাশাপাশি পুরুষদেরও হতে পারে। এই রোগের কারণে সহবাসের আগে, সময়কালে বা পরে যন্ত্রণা হতে পারে, যা দাম্পত্য জীবনে প্রভাব ফেলে। লুব্রিকেশনের অভাব, ত্বকের সংক্রমণ, শারীরিক অসুস্থতা, মানসিক চাপ, উদ্বেগ, কিংবা অপারেশনের ফলেও এটি হতে পারে।
ডিসপারেউনিয়া সাধারণত দুই প্রকার:
1. সুপারফিশিয়াল ডিসপারেউনিয়া: পেনিট্রেশনের সময় যোনিতে ব্যথা, যা লুব্রিকেশনের অভাব বা সংক্রমণের কারণে হয়।
2. কোলিশন ডিসপারেউনিয়া: গভীর পেনিট্রেশনের সময় তলপেটে ব্যথা হয়, যা নির্দিষ্ট সহবাস পদ্ধতি বা অপারেশনের পর হতে পারে।
যৌনস্বাস্থ্য নিয়ে অস্বস্তি থাকা স্বাভাবিক, তবে সমস্যায় পড়লে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। অবহেলা করলে এটি গুরুতর সমস্যায় পরিণত হতে পারে।
***পোস্ট ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন।
